শিরোনাম
উসেইন বোল্টের ৩০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছেন শ্রীনিবাসা!
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:১০
উসেইন বোল্টের ৩০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছেন শ্রীনিবাসা!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন মানব উসেইন বোল্টের ৩০ বছরের রেকর্ড ভেঙে সবাইকে চমকে দিয়েছেন ভারতের কর্ণাটকের শ্রীনিবাসা গৌড়া। তিনি মাত্র ৯.৫৫ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করতে সক্ষম হয়েছেন।


ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কর্নাটকের উপকূলবর্তী এলাকায় একটি গ্রামে বাফালো রেসে ১৩.৬২ সেকেন্ডে ১৪২.৫০ মিটার দৌড় অতিক্রম করেন ২৮ বছরের শ্রীনিবাসা গৌড়া। অর্থাৎ ১০০ মিটার দৌড়াতে তিনি সময় নেন ৯.৫৫ সেকেন্ড।


এদিকে গৌড়ার এই রেকর্ডে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে বোল্টের রেকর্ড। কারণ ৯.৫৮ সেকেন্ড ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড করেছিলেন জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com