শিরোনাম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৫:২৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম ম্যাচে হারের পর জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের।


শনিবার (২৫ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।


টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৭ জানুয়ারি গড়াবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।


বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।


পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।


বিবার্তা/এসএ/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com