শিরোনাম
যে কারণে বন্ধ হচ্ছে ফেসবুক গ্রুপ চ্যাট
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ০৯:১১
যে কারণে বন্ধ হচ্ছে ফেসবুক গ্রুপ চ্যাট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ গ্রুপ চ্যাট আর থাকছে না। ‘ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা’ নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করবে প্রতিষ্ঠানটি।


কর্তৃপক্ষ জানায়, ২২ আগস্টের পরে নতুন করে চ্যাট করা না গেলেও যে গ্রুপগুলো তৈরি করা হয়েছে, সেগুলোর চ্যাট হিস্ট্রি দেখা যাবে।


ফেসবুক ব্যবহারকারীদের জন্য গ্রুপ চ্যাট বেশ গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকের বর্তমান কাঠামোর সঙ্গে বিষয়টি সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা নতুন পথ খুঁজছি। তবে ব্যবহারকারীদের জন্য নতুন কী সেবা আনা হবে, তা এখনই বলা যাচ্ছে না।


মেসেঞ্জারে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এটি বিশেষ প্রভাব ফেলবে না। কেউ যদি মেসেঞ্জারে আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে সংযুক্ত থাকে বা ফেসবুকে বন্ধু হয়ে থাকে, তাহলে নির্ধারিত সময়ের পরও গ্রুপ চ্যাট করা যাবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com