শিরোনাম
বাজারে নতুন স্কুটি আনল পিয়াজিও
প্রকাশ : ২৭ মে ২০২০, ১৭:১৭
বাজারে নতুন স্কুটি আনল পিয়াজিও
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন একটা স্কুটি বাজারে আনল স্কুটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিয়াজিও। মডেল স্কুটি ইলিগ্যান্ট ১৪৯।


সিএস৬ ইঞ্জিনে এই স্কুটিতে রয়েছে ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১০.৩ বিএইচপি শক্তি ও ১০.৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।


নতুন স্কুটিটার বিভিন্ন ফিচার জানিয়ে দিলেও দাম প্রকাশ করেনি পিয়াজিও। যদিও ডিজাইনে আগের থেকে খুব বেশি পরিবর্তন হয়নি।


রেট্রো লুকের এই স্কুটিতে থাকছে একটি উইন্ডস্ক্রিন। সঙ্গে থাকছে একটি অ্যানালগ-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। পিছনে থাকছে একটি মাত্র শক অ্যাবসর্ভার।


স্কুটিটির সামনে ২০০ মিমি ডিস্ক ব্রেক ও পিছনে ১৪০ মিমি ড্রাম ব্রেক থাকছে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com