শিরোনাম
হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপে থাকছে ৫ ক্যামেরা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৮:০৩
হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপে থাকছে ৫ ক্যামেরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে হুয়াওয়ে। মডেল হুয়াওয়ে পি৪০ প্রো। ফোনটির পেছনে থাকছে পাঁচটি ক্যামেরা সেন্সর।


পাঁচটি ক্যামেরা সেন্সরের মধ্যে একটি পেরিস্কোপ-ধাঁচের টেলিফটো লেন্স।


দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ছবিতে দেখা গেছে সিরামিক বডির পি৪০ প্রো’র পেছনে পেন্টা ক্যামেরার ব্যবস্থা রয়ছে। পেছনে উলম্ব আকারে জুড়ে দেয়া হয়েছে আয়তাকার ক্যামেরা মডিউল। মডিউলে রয়েছে লাইকা ব্র্যান্ডিং।


স্মার্টফোনটির সামনে বসানো হয়েছে নচবিহীন পর্দা। হোল-পাঞ্চ পর্দায় রাখা হয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা।


ডিভাইসটির পাশে থাকবে পাওয়ার এবং ভলিউম বাটন। আর নীচের দিকে রাখা হয়েছে ইউএসবি-সি পোর্ট এবং স্পিকার। তবে ফোনটিতে কোনো হেডফোন জ্যাক নেই।


বিবার্তা/উজ্জ্বল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com