শিরোনাম
হুয়াওয়ে মিডরেঞ্জের ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৫১
হুয়াওয়ে মিডরেঞ্জের ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ওয়াই নাইন ২০১৯ এর সাফল্যের পর এবার বাজারে এ সিরিজের নতুন চার ক্যামেরার ফোন আনছে হুয়াওয়ে। মডেল হুয়াওয়ে ওয়াই নাইন এস।


ফোনটিতে থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরা হিসেবে ট্রিপল এআই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।


এতে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে ৮ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


সেলফির জন্য ২.২ অ্যাপারচারসহ ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে অটো পপআপ সুবিধা। তাই মিডরেঞ্জের এই ফোনটি দিয়ে মোবাইল ফটোগ্রাফি করা যাবে নিজের ইচ্ছেমতো।


ফোনটির অন্যতম আকর্ষণ হতে পারে এর আল্ট্রা ওয়াইড ফুলভিউ ডিসপ্লে। ৬.৫৯ ইঞ্চির বিশাল এ ডিসপ্লের পাশাপাশি ফোনটির স্ক্রিন টু বডি রেশিও রাখা হয়েছে ৮৪.৭৩ শতাংশ।


ছবি তোলার জন্য এতে শক্তিশালী ব্যাটারি এবং র‌্যাম ও রমের সুবিধাতো রয়েছেই।


চলতি মাসেই ফোনটি দেশের বাজারে উন্মোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com