শিরোনাম
হুয়াওয়ের নোভা ৬ ফোনটি হবে ৫জি
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১৫:০৪
হুয়াওয়ের নোভা ৬ ফোনটি হবে ৫জি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রতিযোগিতার বাজারে একের পর এক নতুন প্রযুক্তির ফোন বাজারে আনছে চীনের অন্যতম স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।


এবার নোভা সিরিজের নতুন একটা ফোন বাজারে আনতে যাচ্ছে। ফোনটির মডেল হবে নোভা ৬।


নতুন বছর নোভা সিরিজের এই নতুন ফোনটি বাজারে আনবে হুয়াওয়ে।


টিপস্টার ইভান ব্লাস জানিয়েছেন, নোভা ৬ ফোনে বেলং ৫০০০ মাল্টি মোড ৫জি মডেম যুক্ত থাকতে পারে।


টিপস্টার ইভান ব্লাস নোভা ৬ সম্পর্কিত অন্য কোনও তথ্য প্রকাশ করেনি। তবে নোভা সিরিজের সাথে ৫জি স্মার্টফোন যুক্ত করা ইঙ্গিত দেয় যে এটি বাজারে আসা সস্তার ৫জি ডিভাইসগুলির মধ্যে একটি হতে পারে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com