শিরোনাম
মক্কা-মদিনা এখনো উন্মুক্ত নয়: হারামাইন ডট ইনফো
প্রকাশ : ০৩ মে ২০২০, ১২:৩৯
মক্কা-মদিনা এখনো উন্মুক্ত নয়: হারামাইন ডট ইনফো
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

'শিগগিরই সবার জন্য উন্মুক্ত হচ্ছে মক্কা-মদিনা!' সংবাদটি ভাইরাল হয়ে যায়। কিন্তু না, মক্কা-মদিনা এখনো সবার জন্য উন্মুক্ত নয়। করোনা মুক্ত হওয়ার আগ পর্যন্ত তা উন্মুক্ত হবে না বলেও জানায় হারামাইন কর্তৃপক্ষ।


হারামাইন ডট ইনফো এক বিবৃতিতে জানায়, গত ২৯ এপ্রিল তাদের প্রচারিত সংবাদটি সঠিক নয়। 'জন সাধারণের জন্য মক্কা মদিনা খুলে দেয়া'র প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। সাধারণ মানুষের জন্য সব ধরনের প্রার্থনা স্থগিতাদেশ এখনো কার্যকর রয়েছে।



মক্কা-মদিনা জন সাধারণের জন্য খুলে দেয়া হলে হারামাইন ডট ইনফো সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। মহান আল্লাহ মহামারি করোনা থেকে মুক্তি দিতে পারেন।‘


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com