শিরোনাম
অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন চলতি মাসেই: তথ্যমন্ত্রী
প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ১৬:৪৩
অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন চলতি মাসেই: তথ্যমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন চলতি জুলাই মাসের মধ্যেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


হাছান মাহমুদ বলেন, গত মার্চ মাসেই আমরা অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি। আশা করছি, চলতি মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন দেয়া হবে পাশাপাশি কিছু নিউজপোর্টাল বাতিল করা হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com