শিরোনাম
সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই
প্রকাশ : ০৮ জুলাই ২০২০, ২২:১৪
সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাংবাদিক রাশীদ উন নবী বাবু মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (৮ জুলাই) রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


জানা গেছে, ২০১৯ সালের এপ্রিলে রাশীদ উন নবী বাবুর অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে। পরে তিনি ভারতের ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল (সিএমসি) এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কিছুদিন আগে তিনি ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি হন।


৪৫ বছরের সাংবাদিকতা জীবনে রাশীদ উন নবী বাবু দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সিনিয়র এই সাংবাদিক দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক আমার দিন-এর সম্পাদক ছিলেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com