শিরোনাম
মাইগ্রেনের যন্ত্রণা থেকে স্বস্তি দেবে যা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫২
মাইগ্রেনের যন্ত্রণা থেকে স্বস্তি দেবে যা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাইগ্রেন সমস্যা যাদের আছে তারা জানেন এর ভয়াবহতা। মাইগ্রেনের যন্ত্রণা মানুষকে কষ্ট দেয় ভীষণ। তাই এর থেকে নিস্তার পেতে উপায় খোঁজেন অনেকে।


মাইগ্রেনের যন্ত্রণা থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে কিছু কাজ করা যেতে পারে-


- শুনতে অদ্ভূত লাগলেও এটা সত্যি যে হাতের তালুতে আঙ্গুল দিয়ে বেশ কিছুক্ষণ মাসাজ করলে মাইগ্রেন থেকে কিছুটা হলেও আরাম পাওয়া যায়। একে আকুপ্রেসার বলা হয়ে থাকে।


- আদা কুচি করে ও কুসুম গরম পানিতে মিশিয়ে সেটা খাওয়া যায়। দুটিতেই কিছুটা হলেও স্বস্তি মিলবে।


- ল্যাভেন্ডার অয়েলেও বেশ কাজের। ব্যথার স্থানে ১০ মিনিট মতো মাসাজ করলে কাজে দেবে।


- খাবারে ম্যাগনেসিয়াম যেকোনো রকম ব্যথা তথা মাইগ্রেন, বাত এসবে বেশ কার্যকরী। ম্যাগনেসিয়াম অক্সাইড শরীরে অ্যান্টি অক্সিডেন্ট বাড়িয়ে ব্যথা কম করে। মূলত ডিম, কাজু, দুধ, পিনাট বাটার ইত্যাদি খেলেই উপকার পাওয়া যায়।


বিবার্তা/অনামিকা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com