শিরোনাম
রাতে ফল খাওয়া কি সত্যিই খারাপ?
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯, ১৯:২৫
রাতে ফল খাওয়া কি সত্যিই খারাপ?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাতে ফল খাওয়া নিয়ে অনেক রকম কথা শোনা যায়। কারো মতে, রাতে ফল খাওয়া ভীষণ ক্ষতিকর। আবার কেউ নিশ্চিন্তে রাতে ফল খান, অথচ কোনোরকম অসুস্থতাই অনুভব করেন না। তা হলে কি রাতে ফল খাওয়া আসলে ক্ষতিকর নয়?


বেশিরভাগ মানুষেরই রাতে খাওয়াদাওয়ার পর কিছু একটা মিষ্টি খেতে ইচ্ছা হয়। বিশেষজ্ঞদের মতে, এই সময় দোকান থেকে কেনা মিষ্টি না খেয়ে বরং ফলের টুকরো খাওয়া অনেক ভাল। কারণ, ফলে সুগারের পরিমাণ দোকানের কেনা মিষ্টির থেকে অনেক কম থাকে এবং তা স্বাস্থ্যকরও। তবে রাতে শোয়ার আগে অনেকটা ফল একসঙ্গে খেলে ঘুম নষ্ট হতে পারে। কারণ, ফলে থাকা শর্করা আমাদের অনেকক্ষণ জেগে থাকতে সাহায্য করে।


আয়ুর্বেদ অনুসারে, খাওয়ার অন্তত ৩০ মিনিট পর ফল খাওয়া উচিত। আর যদি রাতে ফল খেতে হয়, তা হলে শুতে যাওয়ার অন্তত ৩-৪ ঘণ্টা আগে ফল খাওয়া উচিত। ফল অনেক সহজে এবং তাড়াতাড়ি হজম হয়। পেট ভর্তি খাওয়ার পর ফল খেলে খাবারের আগে ফল হজম হয়ে যায়। ফলের পুষ্টিগুণ শরীরে দ্রুত প্রবেশ করার ফলে খাবারের অনেক পুষ্টিগুণ শরীরে শোষিত হয় না। হজমের সমস্যা হতে পারে।


আবার অনেকক্ষণ খালি পেটে থাকার পর ফল খেলেও অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা হতে পারে। এই বিষয়গুলো মেনে চললেই রাতে ফল খাওয়াতে কোনো বাধা নেই, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com