শিরোনাম
রক্তের প্লাটিলেট বাড়ায় যেসব খাবার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১৭:১৪
রক্তের প্লাটিলেট বাড়ায় যেসব খাবার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু জীবাণুবাহী মশার কামড়ে রক্তে প্লাটিলেটের মাত্রা কমে শরীর বেশ ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে। প্লাটিলেটের মাত্রা অনেক কম থাকলে মানুষের মৃত্যু হতে পারে। তবে এমন কিছু খাদ্য আছে যা খেলে রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়ে, সেই খাবারগুলো নিয়মিত খাওয়া জরুরি।


চলুন জেনে নেই যেসব খাবার রক্তে প্লাটিলেট বাড়ায়-


আমলকি ও লেবু- যেহেতু ভিটামিন সি প্লাটিলেট অনেকটাই নিয়ন্ত্রণে রাখে, তাই পর্যাপ্ত ভিটামিন সি রয়েছে এমন খাবার প্লাটিলেট বাড়ায়ও। এগুলো রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায়। ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে আমলকি ও লেবু অন্যতম।


পেঁপে পাতা ও পেঁপে- ডেঙ্গুর বেশির ভাগ ওষুধ তৈরি হয় পেঁপে পাতার রস থেকে। পেঁপে পাতার রসের এই ক্ষমতার বিষয়টি ১০ বছর আগে মালয়েশিয়ার ‘এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ তাদের সুস্পষ্ট গবেষণায় ব্যাখ্যা করে। পাতার গুণাগুণ তা ফলেও থাকে। তাই পেঁপে পাতার রস যেমন খাবেন তেমনি পেঁপেও খাবেন।


বিটের রস- বিটের রস প্লাটিলেটের সংখ্যা বাড়াতে অত্যন্ত কার্যকর৷ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়ায় বিট।। শীতকালে প্রতিদিন ডায়েটে রাখুন এক গ্লাস বিটের রস।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com