শিরোনাম
প্রতারণার দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে সাহেদ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৫
প্রতারণার দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে সাহেদ
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের করা দু’টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারো সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


রবিবার (৬ সেপ্টেম্বর) থেকে এ রিমান্ড শুরু হয়েছে।


সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক জিসানুল হক বলেন, প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেক্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা নয়টি মামলার মধ্যে দু’টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ড আবেদন করে সিআইডি। সেই পরিপ্রেক্ষিতে দু’টি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড দেন আদালত।


তিনি বলেন, গত ১৩ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলা (নস্বর-০৯) ও ১৬ জুলাই দায়ের করা অপর একটি মামলায় (নম্বর-১২) রবিরার থেকে তাকে সিআইডি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com