শিরোনাম
মামলায় জামিন-স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো সুপ্রিমকোর্ট
প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১১:১৭
মামলায় জামিন-স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো সুপ্রিমকোর্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেয়া হয়েছে বা মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থিতাবস্থা, স্থগিতাদেশ দেয়া হয়েছে, সেসব মামলার আদেশের কার্যকারিতা উচ্চ আদালত পূর্ণাঙ্গরূপে খোলার দিন পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।


মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ১১ এপ্রিলের ২৭৫০ নম্বর স্মারকের ধারাবাহিকতায় পুনরায় উল্লেখ করা যাচ্ছে যে, যে সকল ফৌজদারি মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা/স্থিতাবস্থা/স্থগিতাদেশের আদেশ প্রদান করা হয়েছে, সে সকল মামলার আদেশের কার্যকারিতা উচ্চ আদালত পূর্ণাঙ্গরূপে খোলার তারিখ পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com