শিরোনাম
জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত
প্রকাশ : ৩১ মে ২০২০, ২১:৩৯
জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।


বর্তমানে কাশি ও কিছুটা শ্বাসকষ্ট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাফরুল্লাহ চৌধুরী ও তার স্ত্রী। গত ২৯ মে থেকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী।


রবিবার (৩১ মে) বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেন, সংগ্রাম করছি। জ্বর নেই, কাশি আছে, কিছুটা শ্বাসকষ্ট আছে।


জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিরীন হকের জ্বর রয়েছে। রবিবার সন্ধ্যায় তিনি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন। ছেলে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।


৭৯ বছর বয়স্ক জাফরুল্লাহ চৌধুরী অনেকদিন ধরে কিডনির অসুখে ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com