শিরোনাম
ঢামেকে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু
প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ২৩:০৬
ঢামেকে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভাইরোলজি বিভাগে করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ঢামেক হাসপাতালের অধ্যক্ষ ডা. খান মো. আবুল কালাম আজাদ জানান, এ হাসপাতাল থেকে বিনামূল্যে করোনার টেস্ট করা যাবে। তবে রোগীকে সরাসরি হাজির থাকতে হবে।


তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছয়জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো কলেজের চারতলায় ভাইরোলজি বিভাগে পরীক্ষার জন্য দেয়া হয়েছে। আশা করি রাতের মধ্যে আমরা রিপোর্টগুলো পাবো।


তিনি আরো জানান, পরীক্ষার বিষয়টি আমাদের কাছে নতুন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য মেশিনে কয়েকবার নমুনা দেয়া হবে। পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসুক আর নেগেটিভ আসুক হাসপাতালের পরিচালকের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হবে। সেখান থেকে রোগীকে জানানো হবে। কোনো রোগীর করোনা পজেটিভ হলে তাকে সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হবে। আর রিপোর্ট নেগেটিভ হলে ঢামেক হাসপাতালে চিকিৎসা চলবে।


বিবার্তা/খলিল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com