শিরোনাম
সাকিবের পক্ষে শক্ত হয়ে দাঁড়ান
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১৪:৫৬
সাকিবের পক্ষে শক্ত হয়ে দাঁড়ান
মো. শাহরিয়ার আলম
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমি প্রত্যাশা করি বাংলাদেশের সকল মিডিয়া এবং বিদেশি গণমাধ্যমে কাজ করেন- এরকম সকল বাংলাদেশী সাকিবের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবেন।


রাজনীতিবিদদের নিয়ে বিভ্রান্তিকর হেডলাইন করা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু দয়া করে সাকিবের (বা অন্য যে কোনো আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে-এ রকম কোনো ক্রীড়াবিদের) সাথে এটা করবেন না।


স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেরা সম্পদের অন্যতম একটির নাম সাকিব আল হাসান, যে আমাদের অনেক কষ্টের মাঝেও আমাদের মুখে হাসি ফুটিয়েছে, আমরা বিশ্বের সেরা সেরা যেসব অলরাউন্ডারদের দেখে বেড়ে উঠেছিলাম, তাদের সবার চেয়ে যে সে সেরা, তা আমার আপনার বিবেচনায় নয়, বছরের পর বছরের পরিসংখ্যান এবং আইসিসিই তা বলেছে।


আর এটাকে অন্য কিছুর সাথে অযথা জড়াবেন না।


আইসিসির নিয়ম আছে, যা বিসিবি দেখবে। কিন্তু নাগরিক হিসেবে সাকিবের পাশে সবাইকে দাঁড়াতেই হবে।


মো. শাহরিয়ার আলমের ফেসবুক থেকে


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com