শিরোনাম
এক প্রচ্ছদে তিন দেশের তারকা
প্রকাশ : ১৪ মার্চ ২০১৯, ১৯:৪৫
এক প্রচ্ছদে তিন দেশের তারকা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

হলিউড, বলিউড এবং দক্ষিণ কোরিয়ার ফিল্মের তিন তারকাকে একসঙ্গে প্রচ্ছদে এনেছে আমেরিকার লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ।


‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ তারকা স্কারলেট জোহানসন, বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা বাই ডুনা। এই তিন তারকা এসেছেন আমেরিকার জনপ্রিয় ম্যাগাজিন ভোগ এর এপ্রিলের প্রচ্ছদে। রূপকথার থিমে করা ম্যাগাজিনের এই প্রচ্ছদে দারুণ দেখাচ্ছে তিন তারকাকেই। ম্যাগাজিনের কভার স্টোরি করা হয়েছে গ্লোবাল ট্যালেন্ট উদযাপন নিয়ে।


দীপিকা বর্তমানে ‘ছপাক’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। স্কারলেট ব্যস্ত আছেন বছরের আলোচিত ছবি ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এর শেষ মুহূর্তের কাজ নিয়ে। এই ছবিতে তিনি ‘ব্ল্যাক উইডো’ চরিত্রে আছেন। পিঙ্ক ভিলা


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com