শিরোনাম
প্রভাসের পরিবর্তে সুরিয়া
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ২০:৩০
প্রভাসের পরিবর্তে সুরিয়া
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়া। অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।এই অভিনেতাকে নিয়ে একটি তেলেগু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন প্রযোজক দিল রাজু। এটি পরিচালনা করবেন বোয়াপতি স্রিনু।


শুরুতে এই সিনেমায় প্রভাসের অভিনয়ের কথা থাকলেও এখন তার পরিবর্তে অভিনয় করবেন সুরিয়া।অ্যাকশন ঘরানার এই সিনেমায় শুরুতে প্রভাসকে নিতে চেয়েচিলেন পরিচালক। এজন্য বিশেষ অ্যাকশন সিক্যুয়েন্সও ঠিক করেছেন। কিন্তু সিনেমাটির ব্যাপারে বিশেষ আগ্রহ দেখাননি ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অভিনেতা। পরবর্তী সময়ে সুরিয়াকে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনি রাজিও হয়েছেন। তামিল ও তেলেগু দুই ভাষাতেই এই সিনেমা মুক্তি দেওয়া হবে।


এদিকে প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। খুব শিগগির ‘সালার’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ সিনেমাখ্যাত পরিচালক প্রশান্ত নীল। এছাড়া ওম রাউত পরিচালিত আদি পুরুষ ও নাগ অশ্বিনের একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।


অন্যদিকে, গত নভেম্বরে মুক্তি পেয়েছে সুরিয়া অভিনীত ‘সুরারাই পোট্রু’। দর্শক-সমালোচকের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com