শিরোনাম
বলিউড অভিনেত্রী পায়েল গ্রেফতার
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৬
বলিউড অভিনেত্রী পায়েল গ্রেফতার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে নেহরু ও গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় বলিউড অভিনেত্রী পায়েল রোহতগিকে গ্রেফতার করা হয়েছে। রোববার(১৫ ডিসেম্বর) তাকে রাজস্থান পুলিশ গ্রেফতার করে।


রাজস্থানের বুন্দির পুলিশ সুপার মমতা গুপ্ত জানিয়েছেন, ‘আমদাবাদ থেকে পায়েল রোহতগিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে বুন্দি নিয়ে আসা হবে। মতিলাল নেহরু এবং গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়।


জানা গেছে, চলতি বছরের অক্টোবর মাসে এক টুইট বার্তায় মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, তার স্ত্রী কমলা নেহরু, ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন পায়েল। এ ঘটনার পর বুন্দির যুব কংগ্রেস নেতা চর্মেশ শর্মা পয়েলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পায়েলকে গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com