শিরোনাম
নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানালেন দীপিকা
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯
নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানালেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দীপিকা জানিয়েছেন, তার পছন্দের ক্রিকেটার রাহুল দ্রাবিড়। শুধু খেলাই নয়, মাঠের বাইরে তার আচরণ নজর কাড়ে। তিনি রাহুল দ্রাবিড়কে শ্রদ্ধা করেন। দ্রাবিড় মানুষ হিসেবেও অসাধারণ।


তার জীবনে খেলার গুরুত্ব সম্পর্কেও জানিয়েছেন দীপিকা। তিনি বলেন, শারীরিক ক্ষমতা ও মানসিক শক্তি ও মানসিক সহনশীলতা দৃঢ় করতে কী করা হচ্ছে, সেটা সমান গুরুত্বপূর্ণ। এমন অনেক সময় আসে যখন শরীর মনের সঙ্গে তাল মেলাতে পারে না।


বলিউড অভিনেত্রী আরো বলেন, অনেক সময় মানসিক দিকটিই প্রাধান্য পায় এবং ওই বিষয়টিকে সামলানো খুবই গুরুত্বপূর্ণ। এক তরুণ অ্যাথলিট এভাবেই বিষয়টি দেখবেন। কিন্তু তাদের ধৈর্য্য, সাহস, সংকল্প, দৃঢ়তা ও উত্সাহর মতো বিষয়ে মনোনিবেশ করার প্রয়োজন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com