শিরোনাম
আবারো সাতপাকে বাঁধা পড়ছেন শহিদ কাপুর!
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৭
আবারো সাতপাকে বাঁধা পড়ছেন শহিদ কাপুর!
শহিদ কাপুর ও মীরা রাজপুত দম্পতি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রেম-ভালোবাসায় বলিউডে দাম্পত্যের প্রেরণা শহিদ কাপুর ও মীরা রাজপুত। চমৎকার সুখের দাম্পত্য। যেখানেই যান, স্ত্রী সঙ্গে আছেন। দুজন মিলে অনেক ফটোশুটেও অংশ নেন। সর্বশেষ তারা ভোগ ম্যাগাজিনের কভারে জায়গা করে নেন। কোনো সমস্যার কথা শোনা যায়নি। তাহলে দ্বিতীয় বিয়ের প্রশ্ন কেন আসছে?


২০১৫ সালে দিল্লির মেয়ে মীরাকে ভালোবেসে বিয়ে করেন শহিদ। বিয়ের পর ৪ বছর কাটিয়ে দিয়েছেন তারা। জন্ম নিয়েছে দুই কন্যা মিশা ও জৈন।


জানা গেছে, মীরাকেই দ্বিতীয়বার বিয়ে করবেন ‘কবির সিং’খ্যাত নায়ক। দুই সন্তান জন্মের পর এবার মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাংলোয় নতুন করে সংসার পাততে চলেছেন শহিদ-মীরা।


পুরনো বাড়ি ছেড়ে নতুন বাংলোয় যাওয়া নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বসিত বলিউডের এ জুটি। নতুন বাড়িতে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে শহিদ জানান অদ্ভুদ এক কথা।


তিনি বলেন, আরও একবার মন্ত্র পড়ে মীরাকে বিয়ে করবেন তিনি। সাতপাক ঘুরবেন, স্ত্রীর গলায় মঙ্গলসূত্র পরাবেন।


২০১৫ সালে বিয়ের সময় সময় স্ত্রীকে আরও একবার মন্ত্র পড়ে আপন করে নেবেন বলে জানিয়েছিলেন শহিদ। অর্থাৎ বিয়ের মন্ত্র পড়ে ফের সাতপাকে বাঁধা পড়ার কথা দিয়েছিলেন শাহিদ কাপুর। সেই কথাই রাখতে চলেছেন এই নায়ক।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com