শিরোনাম
ইবিতে গোলাম রাব্বানীর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
প্রকাশ : ১৯ জুলাই ২০১৯, ২০:১২
ইবিতে গোলাম রাব্বানীর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়।


দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত ও রাব্বানীসহ পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমদ।


এসময় ছাত্রলীগ নেতা সাকিল আহমেদ সুমন, রেজওয়ান উল ইসলাম, জুবায়ের মাহমুদ, গোলাম আজম, আব্দুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত বছর এই দিনে (১৯ জুলাই) গোলাম রাব্বানীর মা মরহুমা তাছমিলা বেগম পরলোক গমন করেন।


বিবার্তা/জায়িম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com