শিরোনাম
বেরোবির দ্বিতীয় ফাউন্ডেশন কোর্সের ৩য় মাসের সেরা শারাফাত
প্রকাশ : ২৫ মে ২০১৯, ২০:১২
বেরোবির দ্বিতীয় ফাউন্ডেশন কোর্সের ৩য় মাসের সেরা শারাফাত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর দ্বিতীয় ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের তৃতীয় মাসের সেরা অংশগ্রহণকারীর পুরস্কার পেয়েছেন রসায়ন বিভাগের প্রভাষক মুস্তফা কাইয়ুম শারাফাত।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।
বেরোবি উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে সেরা অংশগ্রহণকারীর হাতে পুরস্কার তুলে দেন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার সিডনি ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. তানভীর ফিত্তীন আবির।


কোর্স সমন্বয়ক এবং ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালনা পর্ষদ এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, দ্বিতীয় ব্যাচের কোর্স সিনিয়র ইমরানা বারী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মার্জিয়া সুলতানা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামীম হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সানজিদ ইসলাম খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মেহনাজ আব্বাসী বাঁধন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com