শিরোনাম
সিনেট থেকে অব্যাহতি চেয়ে ঢাবি উপাচার্যকে শোভনের চিঠি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫
সিনেট থেকে অব্যাহতি চেয়ে ঢাবি উপাচার্যকে শোভনের চিঠি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য থেকে পদ থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানের কাছে চিঠি দিয়েছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।


সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ৪টার দিকে উপাচার্য কার্যালয়ে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা শোভনের পক্ষে এই চিঠি দেন বলে জানা গেছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয় গত ২৬ জুন। এতে পাঁচজন ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়। বাকি তিনজন হলেন- ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী ও সদস্য তিলোত্তমা শিকদার।



এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিবার্তাকে বলেন, শোভনের অব্যাহতিপত্র পেয়েছি। আর আমি এটা অফিসকেও দিয়ে দিয়েছি। বিধি মোতাবেক এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com