শিরোনাম
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪২
প্রকাশ : ০৯ জুলাই ২০১৯, ১২:৫০
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


আটকের সময় তাদের হেফাজত হতে ৪৭২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৯০ গ্রাম হেরোইন, ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com