শিরোনাম
রিজেন্টের প্রতারণা: সাহেদের প্রধান সহযোগী গ্রেফতার
প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ১২:১২
রিজেন্টের প্রতারণা: সাহেদের প্রধান সহযোগী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের অন্যতম সহযোগি তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে গ্রেফতার করেছে র‌্যাব।


র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সুজয় সরকার জানান, রিজেন্ট হাসপাতালের অনিয়ম ও প্রতারণার ঘটনায় সাহেদের অন্যতম সহযোগী ছিলেন তারেক। আজ সকালে তাকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।


তিনি আরো জানান, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত আছে।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com