শিরোনাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৫
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে।


রবিবার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৮৫১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৬ গ্রাম ১৭৫০ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৬০টি নেশাজাতীয় ইনজেকশন, চার বোতল ফেনসিডিল, দুই বোতল দেশী মদ, ১১ বোতল বিদেশী মদ ও ২৭৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com