শিরোনাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার ৬টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১২০৩পিস ইয়াবা ট্যাবলেট, ১৫৬ পুরিয়া হেরোইন, ১০০ কেজি ১৪০ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ টি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com