শিরোনাম
রাজধানীতে কিশোর গুলিবিদ্ধ
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:২৬
রাজধানীতে কিশোর গুলিবিদ্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে মঈন নামের (১৭) এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে।


বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকায় ইস্টার্ন মল্লিকার সামনে এ ঘটনা ঘটে।


পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত কিশোর মঈন পরিবারের সঙ্গে ইস্টার্ন মল্লিকার বিপরীত দিকের ঢাকা মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারে বসবাস করে।


বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মঈনের বাঁ হাতে গুলি লেগেছে বলে জানা গেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


আহত মঈনের বাবা অ্যাম্বুলেন্স চালক মো. হারুনের বরাত দিয়ে তিনি জানান, কে বা কারা তার ছেলেকে গুলি করেছে তিনি জানেন না।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com