
পূবাইলে ঢাকাগামী আন্তনগর ট্রেন এগারোসিন্দুর গোধূলির ইঞ্জিনে আগুন লেগেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে।
যাত্রী, স্থানীয় লোকজন ও ট্রেনে থাকা ব্যবস্থায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হননি।
রেলসংশ্লিষ্ট সূত্র জানায়, স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এরপর যাত্রীরা আগুন নেভানোর চেষ্টায় যোগ দেন। আশপাশের বাসিন্দারাও এগিয়ে আসেন।
আগুন লাগার কারণ নিয়ে রেলসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক ধারণা, ট্রেনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এটি হয়ে থাকতে পারে ধারণা করা যাচ্ছে
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]