রংপুরে বসতবাড়িতে ট্রাক উল্টে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৬:১৭
রংপুরে বসতবাড়িতে ট্রাক উল্টে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসতবাড়ির ওপর উল্টে পড়ে এক বালুবাহী ট্রাক। ওই ট্রাকের নিচে চাপা পড়ে বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা মা-মেয়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মারা যায় ৯ বছরের শিশু সিনথিয়া। ।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা আশা বেগম।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর খাসবাগ থেকে বালুভর্তি ট্রাক সাতমাথা যাওয়ার সময় পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে দুইজন আহত হন। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মেয়ে সিনথিয়া মারা যায়। আহত মা আশা বেগম হাসপাতালে চিকিৎসাধীন।


রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় ট্রাকের হেলপার ও চালককে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com