মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পল্লীসেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত হতো। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৭ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান।


প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গভীর রাতে বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটি পুড়ে যায়।


কে বা কারা কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।


সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com