গাজীপুরে সংঘর্ষে আহত পোশাক শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭
গাজীপুরে সংঘর্ষে আহত পোশাক শ্রমিকের মৃত্যু
নুর আলম সিদ্দিক, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রিন্ট অঅ-অ+

গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত হন তৌফিক হোসেন (২২)। ঢাকা থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে তৌফিকের বাড়ীতে তাঁর মরদেহ এসে পৌঁছালে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।


মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাড়ীতে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। এরপর তাঁর পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম দেখা যায়।


নিহত তৌফিক হোসেন ওই গ্রামের তবিবর রহমান তবি খাঁর ছেলে এবং ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন তৌফিক।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) গাজীপুরের বাংলাবাজার এলাকায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিছিলে অংশ নেন তৌফিক। এসময় নোমান টেরিটোরি লিমিটেডের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় তৌফিকসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তৌফিককে উদ্ধার করে প্রথমে গাজীপুরে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।


নিহত তৌফিক হোসেনের মরদেহ বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টায় তাঁর গ্রামে ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম পোষাক শ্রমিক তৌফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com