যুবলীগের জটিকা মিছিল এড়িয়ে গেল টহল পুলিশ, চার পুলিশ ক্লোজড
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:২২
যুবলীগের জটিকা মিছিল এড়িয়ে গেল টহল পুলিশ, চার পুলিশ ক্লোজড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।


ক্লোজড হওয়া চার পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম ও পিকআপ চালক আব্দুল গফুর।


পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিলের সময় পাশেই পুলিশ পিকআপ ছিল। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।


এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ টহল পুলিশের গাড়ির সামনে একটি ঝটিকা মিছিল করে। পরে মিছিলের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ১ মিনিট ৪৪ সেকেন্ডের।


ওই ভিডিওতে দেখা যায়, একরামুল হক নামে এক যুবলীগ নেতার ব্যানার ধরে আছেন মিছিলের সামনে থাকা কয়েকজন ব্যক্তি। এসময় একটি টহল পুলিশের গাড়ি মিছিলের দিকে এগিয়ে আসছে। কিন্তু মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের দেখে তারা মিছিলটি ক্রস করে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন।


পরে পুলিশ এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি লিটন শেখ , ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।


সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও কামারখন্দ থানার ওসি হাসেম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com