ইনানীর সেই নলকূপে গ্যাসের আগুন নেভেনি, ১৪৪ ধারা জারি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৫
ইনানীর সেই নলকূপে গ্যাসের আগুন নেভেনি, ১৪৪ ধারা জারি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ইনানীর সেই নলকূপে গ্যাসের আগুন নেভেনি, ১৪৪ ধারা জারি


কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপে গ্যাসের আগুন এখনও বের হচ্ছে। ফলে, জননিরাপত্তা নিশ্চিতে আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দেশলাই বা লাইটার ব্যবহারসহ অগ্নিসংযোগের ঝুঁকি তৈরি করতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।


একইসঙ্গে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আগুনের উৎসস্থল থেকে ২শ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ থাকবে।


নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২৭ অক্টোবর ইনানীর একটি বাড়িতে নলকূপ স্থাপনের সময় গ্যাসের আগুনের সূত্রপাত হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com