দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির শঙ্কা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির শঙ্কা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।


শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে উত্তর-পূর্ব ও উত্তর দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। এ ছাড়াও গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়ার তথ্য অনুযায়ী, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com