
পাবনার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিখোঁজের একদিন পর সুপ্রভাত সুপ্রভাত মোদক (২৮) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের দাদাভাই হোটেলে ব্যবসা করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত মদক। এরপর রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন স্বজনরা।
অভিযোগের পর আমিনপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া গেলেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার নম্বরে আবারও ফোন আসলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এরপর মঙ্গলবার সকালে হলুদের খেতে সুপ্রভাত মদকের ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সতবে কীভাবে তার মৃত্যু হয়েছে, কিংবা ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আমিনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]