চাঁপাইনবাবগঞ্জে ৩ ককটেল বিস্ফোরণ, আহত ২
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১৬:৪০
চাঁপাইনবাবগঞ্জে ৩ ককটেল বিস্ফোরণ, আহত ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শেখপাড়া এলাকায় একটি এবং সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজপাড়া এলাকার নবাবের বাগানে দুটি ককটেল বিস্ফোরিত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ মহরী ও একই এলাকার সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিনের অনুসারীদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার বিকেলেও পাইকড়তলা মোড়ে দুই পক্ষের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এতে দুইজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তাদের পরিচয় ও আহত হওয়ার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com