
এনসিপির সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হিসেবে দায়িত্ব পেয়েছেন নাটোরের সিংড়া উপজেলার কৃতি সন্তান রাকিবুলইসলাম সবুজ।
কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিভাগের দায়িত্ব পাওয়ায় নাটোরের তার শুভাকাক্সক্ষী ও সংগঠনের কর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
নতুন এ দায়িত্ব পেয়ে রাকিবুল ইসলাম সবুজ বলেন, আমার ওপর যে আস্থা রেখে কেন্দ্রীয় সংসদ দায়িত্ব প্রদান করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং রাজশাহী বিভাগে জাতীয় ছাত্রশক্তির সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।
তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন ।
বিবার্তা/রাজু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]