শেখ হাসিনার জন্মদিন পালন করায় পাবনায় স্কুল থেকে শিক্ষার্থী আটক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২০:১৮
শেখ হাসিনার জন্মদিন পালন করায় পাবনায় স্কুল থেকে শিক্ষার্থী আটক
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও মিছিল করার অভিযোগে পাবনার সুজানগর উপজেলায় রবিন (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তবে স্কুল প্রাঙ্গণ থেকে আটক নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করে আমিনপুর থানা পুলিশ।


আটক রবিন বিশ্বাস বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। রবিন রানিনগর ইউনিয়নের বাদাই গ্রামের মো. গাজী বিশ্বাসের ছেলে ।


পুলিশ, স্থানীয় ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার করে রবিন। এঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বুধবার স্কুলে ঢুকে রবিনকে বের করে নিতে আসেন। এসময় স্কুলের শিক্ষকরা বাঁধা দিয়ে অনুরোধ করে তাদের বের করে দেন। পরে থানা পুলিশ এসে ক্লাস ছুটি হওয়ার পর রবিনকে আটক করে নিয়ে যায়।


বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শেখ হাসিনার জন্মদিন পালন করে সে নিজেই ফেসবুকে প্রচার করেছে। যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com