চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৫
চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরু বোঝাই ভুটভুটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।


বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে কানসাট-চৌডালা সড়কের মিলিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ মাইল এলাকার আইসুদ্দিন (৭৫) ও তার ছেলে শরিফুল ইসলাম এবং একই ইউনিয়নের শিবনারায়নপুর এলাকার আব্দুল হামিদ।


পুলিশ ও স্থানীয়রা জানায়, নাচোল উপজেলার সোনাইচি হাটে গরু বিক্রি করে কয়েকটি গরু নিয়ে ভুটভুটিতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে মিলিক মোড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আইসুদ্দিন উদ্দিন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শরিফুল ইসলাম ও আব্দুল হামিদ।


শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবুল হায়াত জানান, আহত অবস্থায় ৯ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শরীফুল ইসলাম ও আব্দুল হামিদ মারা যায়।


শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com