রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
রাবি প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচ শিক্ষককে ‘সর্বহারা’ পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক শিক্ষক। বিষয়টি তদন্ত করছে পুলিশ।


হুমকি পাওয়া শিক্ষকরা হচ্ছেন— বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন ও কৌশিক সরকার।


জানা যায়, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেনের কাছে ফোন করে জেলে থাকা কর্মীদের জামিনের খরচের জন্য টাকা দাবি করা হয়। অধ্যাপক শাহরিয়ার হোসেন বলেন, ‘প্রথমবার ব্যস্ত থাকায় কথা বলতে পারিনি। তবে দুই ঘণ্টা পর আবার যখন কল দেয় তখন তাদের সাথে একটা লম্বা সময় কথা হয়। এসময় তারা আমার কাছে জানতে চান আমি কত টাকা দিতে পারবো। এসময় কলদাতা নিজেকে সিরাজ শিকদারের ছোটভাই হিসেবে পরিচয় দেন।’


পরবর্তীতে নিরাপত্তা চেয়ে মতিহার থানায় একটি জিডি করেন অধ্যাপক শাহরিয়ার। তিনি বলেন, ‘আমি সাথে সাথেই প্রক্টরকে কল দিই। প্রক্টর মাহবুবুর রহমান আমাকে জানান, এ ধরনের প্রতারণামূলক কল কয়েকদিন পরপরই বিভিন্ন শিক্ষকের কাছে আসছে।’


অধ্যাপক শাহরিয়ার আরও বলেন, ‘আমি পরবর্তীতে পুলিশের মাধ্যমে নাম্বার ট্র্যাক করে জানতে পারি এই কলটি মাদারীপুর থেকে আসছে। আর সিমটি মুফতি রেজাউল করিম নামে এক ব্যক্তির পরিচয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে।’


আরেক ভুক্তভোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ফোন করে সর্বহারার পরিচয় দেয়া হলে আমি বেশি কথা না বাড়িয়ে ফোন কেটে দেই। পরবর্তীতে জানতে পারি এমন কল আমাদের বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষকের কাছেই এসেছে।’


এ বিষয়ে মতিহার থানার ওসি আরজুন বলেন, ‘আমরা এই ধরনের অভিযোগ পেয়েছি। জিডিও করা হয়েছে। বিষয়টি এখনো তদন্তনাধীন। আশা করছি, দ্রুতই সমস্যাটির সমাধান হবে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com