রাজশাহী পবায় ইয়াবা সেবনের দায়ে দুই তরুণের ৬ মাসের কারাদণ্ড
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৩
রাজশাহী পবায় ইয়াবা সেবনের দায়ে দুই তরুণের ৬ মাসের কারাদণ্ড
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহীর পবা উপজেলায় ইয়াবা সেবনের দায়ে দুই তরুণকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এয়ারপোর্ট থানাধীন মহানন্দখালী এলাকায় মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন, গোদাগাড়ী উপজেলার ঋষিকুল এলাকার ইনসানের ছেলে হৃদয় (২১) ও একই এলাকার সেলিমের ছেলে ইমন (২১)।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।


ইউএনও জানান, আটকের সময় তাদের কাছ থেকে ৬টি করে মোট ১২টি ইয়াবা পাওয়া যায়। আদালতে তারা অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়। সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, উদ্ধার হওয়া ১২টির মধ্যে ২টি আসামিরা সেবন করেছিলেন। বাকি ১০টির মধ্যে ১টি আলামত হিসেবে জব্দ রেখে বাকি ৯টি উপস্থিত সকলের সামনে হাতুড়ি দিয়ে গুঁড়া করে পানিতে মিশিয়ে ধ্বংস করা হয়েছে।


অভিযানের সময় এয়ারপোর্ট থানার এসআই মো. মহিউদ্দিন, পুলিশ সদস্য শামীম রেজা ও নয়ন কুমার উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com