বিশ্ব বসতি দিবস উদযাপনে রাজশাহীতে প্রস্তুতি সভা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮
বিশ্ব বসতি দিবস উদযাপনে রাজশাহীতে প্রস্তুতি সভা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আগামী ৫ অক্টোবর বিশ্ব বসতি দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় দিবসটি উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


গৃহীত কর্মসূচি সভার সিদ্ধান্ত অনুযায়ী, দিবসটি উপলক্ষে আগামী ৫ অক্টোবর সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে।


র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় নগরায়ণ, আবাসন এবং টেকসই বসতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।


এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com