পাবনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে ৪ জন গ্রেফতার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫১
পাবনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে ৪ জন গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


এসআরবি-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেফতাররা হলেন - আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের শুকুর আলী (৩৫), শরিফুল ইসলাম (৪০), আতাইকুলা দিয়ারপাড়া গ্রামের ইকবাল হোসেন (৩২) এবং লক্ষীপুর গ্রামের একরামুল হক (৩৮)।


এসআরবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৬ ও ২০ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে গ্রেফতার কৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়।


এসআরবি-১২, সিপিসি-২ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com