জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।


সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় মিলিত হয়।


পথসভায় নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থবিরোধী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।


নেতৃবৃন্দ আরও বলেন,জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি শুধু একটি পণ্যের দাম বাড়ানো নয়, এর সঙ্গে পরিবহন, কৃষি, উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির বিভিন্ন খাতের ব্যয় সরাসরি সম্পৃক্ত। ফলে এর প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। পরিবহন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


এসময় তারা বলেন,জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামত, জীবনযাত্রার ব্যয় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়েও সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।


নেতৃবৃন্দ অভিযোগ করেন, তেল,গ্যাস,বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সাধারণ মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কলকারখানা বন্ধ হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। অবিলম্বে তেল, গ্যাস,বিদ্যুৎ ও সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় এবং মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।


পথসভায় আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির ডাঃমোহাম্মদ জাহাঙ্গীর, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) রাজশাহী মহানগরীর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।


এসময় আরও উপস্থিত ছিলেন সহ-প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোস্তাফিজুর রহমান আশু, মহানগরী জামায়াতের অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনি, কাশিয়াডাঙ্গা থানা আমির ফরিদ উদ্দিনসহ মহানগরী ও স্থানীয় নেতৃবৃন্দ।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com