নন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮
নন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নজরুল বর্ষ উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


এর অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো.ফজলুল করিম, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শামসুল আলম ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পরে ক ও খ গ্রুপে নজরুল সংগীত, নৃত্য, একক অভিনয়, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান আক্তার বানু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভীন, ইদ্রিস আলী প্রামাণিক, দেবাশীষ কুমার কুন্ডু ও মহেশচন্দ্র দেবনাথ।


শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নজরুল সংগীত, নৃত্য, একক অভিনয়, কবিতা আবৃত্তি ও চিত্রাংকনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com