গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ ফারুকী লিটন (৫৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান।


নিহত আশরাফ ফারুকী লিটন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের সিরাজুল ইসলাম কাজীর ছেলে।


এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, আশরাফ ফারুকী লিটন মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে নিজ বাড়ি পোনা গ্রামে যাচ্ছিলেন। পথে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং লিটন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


ওসি রোকনুজ্জামান আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com